Header Ads

Header ADS

পাড়াগেতগেত (Paragetget- কসাই বা লাটোরা পাখি)

 

Paragetget (পাড়াগেতগেত)

কসাই বা লাটোরা পাখি


গারো অধ্যুষিত অঞ্চলে  Paragetget (পাড়াগেতগেত) একটি সুপরিচিত নাম। অনেকেই শুনেছেন পাখিটির নাম, হয়তো দেখেন নি কিংবা দেখলেও ঠিক জানতেন না পাখিটির নাম। আজকের আয়োজন তাই 'পাড়াগেতগেত'/'পারাগেতগেত'। Paragetget কে বাংলায় বলা হয় কসাই বা লাটোরা পাখি। 
আচিক লেখক Liewellyn R. Marak পাখিটির সম্বন্ধে বলেছেন (আচিক ভাষা দেখে ভড়কে যাবেন না প্লিজ, কারণ নীচেই বাংলা অনুবাদ পাবেন) - 


A•chik Ku•chi 
Paragetget: 25cm (Grey Shrike, Lanius excubitor). Hindi: Safed latora. Ia do•o saru gita ong•anga; indiba uni kime ro•bata, ua do•orangko a•rano bang•bate nikna man•a. Ka•bako gipokprang dakanga, grango on•tisa gisim gipok daka, nateng gisim aro grang ku•chot gisimmrang dakanga. Uarangni ja•skilrang do•rengni jaskilranggita namen raka. Skorangba dal•dala aro sugrikna bilaka ine agana. Uarang matte rona namnikbata aro get get ine mikoani gimin paragetget ine manderang minga. Uarang guk, aslik, benchidik, gara, adilwak, mese aro do•o buringni bi•sarangko cha•a. Basokoba basokobade antangtangna dal•batgipa do•orangkoba sipile suronga ina. Uarang do•butbutrangko rike mikrongrangko sukleka aro ja•achi ga•chitaming suaming dake siata ine manderang agana. A•chik A•songo paragetget rokomgniko nikrongbata. Rokomsagipara ka•bak gipokprang daka, rokom gipinara kaltapru dakanga. Ornithologistrangni sandia gitade A•chik A•songo dingtang dingtang paragetgetrangko nikna man•a ine janapa; indiba uarangoni mitamrang songdongkam•giparang ong•ja ina. Uarangoni mitamrangde sinkari aro a•ran karirangosa dongaia. A•chik A•songo paragetget jat 12 donga ine agana. Uarangko A•chikrangde dingtang minga dongja. Uarangoni rokomskude songdongkam•giparang ong•a ine agana. Rokom dingtangdingtang paragetgetrangko Englishchi see mesokatenga. [পাড়াগেতগেত - কসাই/লাটোরা পাখি- ২৫ সেমি  (Grey Shrike, lanius excubitor)। প্রায় saru (সেরু) বা শালিক আকৃতির মতো হলেও পাড়াগেতগেতের লেজ তুলনামূলকভাবে বড়। এই পাখিগুলোকে আরান ঋতুতে (সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ - নভেম্বর তৃতীয় সপ্তাহ) সবথেকে বেশি দেখা যায়। বুক সাদা, ডানায় হাল্কা কালো—সাদা রং, গাল ও ডানার প্রান্তভাগ কালচে। এদের নখর চিল বা বাজপাখির মতো খুব শক্ত। মাথা বড় এবং সংঘর্ষে পারদর্শী। Paragetget একাকী ঘুরে বেড়াতে বা চলাফেরা করতে পছন্দ করে এবং 'গেত্ গেত্' করে ডাকার কারণে লোকে এর নাম রাখে 'পাড়াগেতগেত/পারাগেতগেত'। ঘাসফড়িং, ঝিঁঝি পোকা, টিকটিকি, গিরগিটি, আর্জিনা, ইঁদুরসহ বনের পাখির ছানা এদের খাদ্য। কখনো কখনো নিজেদের থেকেও বড় আকৃতির পাখিগুলোও ঠুকরিয়ে মেরে ফেলতে পারে। লোকজন বলে থাকে Do•butbut (বড় কানকুয়া/বড়কুবো/কানাকোকা) পাখির পিছু তাড়া করে, পা দিয়ে ফেড়ে কি চোখগুলো ঠুকরিয়ে মেরে ফেলে। গারো (মান্দি/আচিক) দেশে দুই প্রজাতির  Paragetget (কসাই/লাটোরা) সবথেকে বেশি দেখা যায়। এক প্রজাতির বুকের রঙ সাদা, অপর প্রজাতির বুকের  
রঙ কটা/ধূসর। পক্ষিবিজ্ঞানী বা পাখি বিশারদগণের গবেষণা অনুসারে গারোদেশে ভিন্ন ভিন্ন প্রজাতির paragetget দেখতে পাওয়া যায়; কিন্তু এদের কতকগুলো আবাসিক পাখি নয় বলে গবেষকগণ জানান। এদের কতকগুলো শীতকাল (নভেম্বরের চতুর্থ সপ্তাহ - জানুয়ারির তৃতীয় সপ্তাহ) এবং আরানকারি (আরান ঋতু : সেপ্টঃ তৃতীয় সপ্তাহ - নভেঃ তৃতীয় সপ্তাহ) -তেই কেবল অবস্থান করে। তাঁরা বলেন গারোদেশে ১২ প্রজাতির Paragetget রয়েছে। গারোরা (মান্দি/আচিক) ভিন্ন ভিন্ন প্রজাতিকে পৃথক পৃথক নামে ডাকে না। গবেষকগণ বলেন এদের মধ্যে নয় প্রজাতি আবাসিক। ভিন্ন ভিন্ন এই নয় প্রজাতির নাম ইংরেজিতে দেওয়া হলো।]


  1. Tibetan shrike (Lanius tephronotus tepornus, vigor). Ia do•ko a•ran kariosa nika. Songdongkam•ja gita nika. মেটে পিঠ কসাই, Grey-backed shrike। শুধু আরান ঋতুতেই (Dry season) এই পাখি দেখা যায়। আবাসিক পাখি বলে মনে হয় না।

  2. Rufous-backed shrike (L. scach three color, Hedgson). ল্যাঞ্জা কসাই, বাঘটিকি। long-tailed shrike, L. s. tricolor
  3. Brown shrike (L. cristatus, lucionensis, linarius). খয়েরি কসাই/বাদামী কসাই/খয়রা লাটোরা।

  4. Ashy swallow shrike (Arthanus fuscus). তালচটক/তালচড়ই/তালচোঁচ/চটক-অঞ্জনা/মেটে বনাবাবিল। Artamus fuscus. Ashy wood swallow. 


  5. Pied fly catcher shrike (Hemipus picatus capitalis, Mc.Clelland) দাগিপাখ চুটকি লাটোরা, সাদা-কালো লাটোরা বা ফিনফিনে-এর বাদামী পিঠঅলা প্রজাতি।  Bar-winged fly catcher shrike. 

  6. Large wood shrike (Tephrodornis, virgatus, pelwika, Hodgson) বড় বনলাটোরা।

  7. Large cuckoo shrike (Coracina novaehollandiae nipalensis, Hodgson) বড় কাবাসি। Coracina macei nipalensis, Coracina javenis nipalensis. 

  8. Smaller grey cuckoo shrike (coracina melaschistos, Hodgson) কালাপাখ কাবাসি। Lesser grey cuckoo shrike, Dark grey cuckoo shrike, Black-winged cuckoo shrike.

  9. Chestnut fronted shrike-babbler (Pteruthius aenobarous aenobarous, koelz).

[A·CHIK A·SONGNI DO·ORANG, Bak Dilmong I /Paragetget by  Liewellyn R. Marak.   (ঈষৎ সম্পাদিত)]

Paragetget-এর বৈজ্ঞানিক বা দ্বিপদ নামের অর্থ বা এক কথায় বলতে পারি এর Lanius excubitor নামাকরণের কারণ: 
ল্যানিয়াস নাম এসেছে ল্যাটিন lanius থেকে যার অর্থ কসাই। এদের অদ্ভুত শিকার ধরার এবং সংরক্ষণ করার প্রবণতার জন্য এদের নাম হয়েছে কসাই। এরা শিকার ধরে ঠিক কসাইয়ের দোকানে মাংস গাঁথার মত করে শিকারকে কাঁটা বা অন্য কোন চোখা জিনিসে গেঁথে রাখে। 
আবার, কসাই পাখি সাধারণত শিকার ধরার উদ্দেশ্যে বিস্তীর্ণ খোলা প্রান্তরের কোন এক উঁচু ডালে বসে থাকে। নিজ এলাকায় অন্যদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য এভাবে বসে বসে এলাকা নজরে রাখে। আর, ল্যাটিন excubitor-এর ইংরেজি অর্থ হলো watchman or sentinel. বলা যায় প্রহরী পাখি। 

লক্ষণীয় আরেকটি বিষয় হলো কসাই পাখি কিন্তু এলাকাকাতর। এক এলাকার পাখি তার এলাকায় অন্য পাখির অনুপ্রবেশ বরদাশত করে না। এমনিতে এরা একাকী চলাফেরা করে এবং প্রজনন মৌসুমে জোড় বাঁধে। এসময়ও এদের এলাকাকাতরতা প্রকাশ পায়। পরিযানের সময় এরা নিজেদের জন্য আলাদা এলাকা ঠিক করে নেয়। এক এলাকায় অনেক কসাই পাখি অবস্থান করলে এলাকার দখল নিয়ে এদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটতে পারে।   

তথ্য সহায়তা: 

  1. A·CHIK A·SONGNI DO·ORANG, Bak Dilmong I /Paragetget by Liewellyn R. Marak
  2. Internet 

ছবিসূত্র: ইন্টারনেট 


আমরা এখানে  Do•butbut - এর কথাও শুনেছি। তাই ছবিটি দেওয়া সঙ্গতবোধ করলাম। Do•butbut/Crow pheasant/বড় কানকুয়া (বড় কুবো/কানা-কুয়া/কানাকোনা/কুক্কাল)


No comments

Powered by Blogger.