Header Ads

Header ADS

কবি দিগন্ত ঘাগ্রাকে অভিনন্দন

কবি দিগন্ত ঘাগ্রা


বাঁ থেকে - কবি দিগন্ত ঘাগ্রা, কবি মিঠুন রাকসাম (মাঝখানে), এবং আমি 


দিনটি ছিলো শুক্রবার। থকবিরিম নিউজের কর্ণধার, প্রধান সম্পাদক কবি মিঠুন রাকসাম পরিচয় করিয়ে দিলেন এক নব সম্ভাবনাময় মানুষটির সঙ্গে। নাম দিগন্ত ড্যানিয়েল জি মোমিন (দিগন্ত ঘাগ্রা)। বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন। নেত্রকোণা, কলমাকান্দার সন্তান কবি দিগন্ত। ইতিমধ্যে শব্দশিল্প প্রকাশনী থেকে নিজের লেখা একটি কবিতার বই 'ইন্দ্রজাল' ২০১৭ সালেই প্রকাশ করে ফেলেছেন। আলাপচারিতায় জানা গেলো সামনের বছরের একুশে বইমেলাতেও প্রকাশিত হতে যাচ্ছে উনার আরও একটি বই😍। 

'বিষণ্ণ ভায়োলিন' নামে নিজের লেখা দ্বিতীয় কবিতার বইটি কিন্তু জনপ্রিয় গারো প্রকাশনী থকবিরিম প্রকাশনী থেকেই প্রকাশ হতে চলেছে।  কবির সাথে পরিচয় আলাদা এক প্রাপ্তি নিশ্চয়, তার মধ্যে আবার নতুন বই বের করার সুসংবাদ। চায়ের আড্ডা বেশ জমলো বটে।👌

আমাদের সাথে ছিলো গারো জাতিসত্তার এ সময়ের জনপ্রিয় কবি শাওন রিছিল। তো কবিত্রয়ীর সঙ্গে সাক্ষাতের দিনটি আমার জন্য নিশ্চয় সৌভাগ্যের। স্মরণীয়, স্বর্ণালী স্মৃতিগুলোরও একটি বটে, অনস্বীকার্য।

বাঁ থেকে - আমি, কবি শাওন রিছিল, এবং কবি দিগন্ত ঘাগ্রা

ওহ্! আরেকটি কথা না বললেই নয়। আমরা কিন্তু কোন এক ফাঁকে সুযোগ পেয়ে কবি শাওনের বাসাতেও ঢুঁ মেরেছি। সেখানে অবশ্য চা-আড্ডা আর হয় নি, তবে বেশ জমেছিলো স্পেশাল কফি আড্ডা। 👌

আমি যেনো কবি শাওনের বাসাতে এই মিষ্টি, সুঘ্রানের গন্ধ নিতেই যাই...😀😃😄
কফির গন্ধ আহা আকাশে বাতাসে..............




No comments

Powered by Blogger.