মান্দিদের (গারো) সাপ্তাহিক নাম (গারো লোককাহিনী)
সাত দিনের নামের উৎপত্তি
(গারো লোককাহিনী)
মূল সংগ্রাহক: দেওয়ানসিং এস রংমুথু
ভাষান্তর: দেবাশীষ ইম্মানূয়েল রেমা
সুপ্রাচীনকালে নংচ্রাম (Nongchram) দেশে আচিকদের মাঝে আমিন জামসিন নামে এক লোক বাস করতো। একদা তার জুমক্ষেতখানা ছিলো দেকবিক ওয়ারি নামক গভীর হ্রদের পাশঘেঁষা। হ্রদটি ছিলো দেশটির প্রধান বাজারের (নগর-চত্বর) মধ্যবর্তীপথ-সংলগ্ন। সারেনচি বুগারিক (Sarenchi Bugarik) নামে এক মৎসপুরুষ সেই হ্রদে থাকতো।
![]() |
| ছবি: গারো হিলস, ইন্টারনেট থেকে সংগ্রহ |
তখন যেহেতু মানুষ পদব্রজে বাজারে আসা-যাওয়া করতো, তাই সারেনচি বুগারিক সপ্তাহের প্রতিটা দিন বা বারের নির্দিষ্ট নাম রেখে দিন-বার গণনা করতে অভ্যস্ত ছিলো।
মৎসপুরুষকে এই নামগুলি উচ্চারণ করতে আমিন জামসিন শুনলো এবং সপ্তাহের প্রতিটা দিনকে আলাদাভাবে চিহ্নিত করতে নামগুলি লুফে নিলো।
সারেনচির ব্যবহৃত সপ্তাহের বা বারের নামগুলি মূলতঃ নিম্নরূপ:
১. গ্রিসো (Grisho)
২. আবেসো (Abesho)
৩. আইরো (Airo)
৪. মেচোবাল (Mechobal)
৫. নারিংসো (Naringsho)
৬. সানিচো (Sanicho)
৭. চিগিচো (Chigicho)
কালেক্রমে, এইসব নামই আচিকদের মাঝে সপ্তাহের আদর্শ নামরূপে গৃহীত এবং স্বীকৃত হয়ে গেলো।
- সোনারাম আর সাংমা কর্তৃক কথিত
সালপাড়া গ্রামে, গোয়ালপাড়া জেলা
পাদটীকা:
১. নংচ্রাম দেশ: একই নামের একটি গ্রামসহ গারো হিলসের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি আখিং-ভূমি এলাকা। The Land of Nongchram.
২. দেকবিক ওয়ারি (Dekbik Wari): দেকবিক হ্রদ।
৩. সপ্তাহের নাম: প্রাচীন গারোদের কাছে এইসব বারের নামের যথার্থ ব্যবহার ছিলো। তাদের জন্য তারা সপ্তাহ চক্রকে চিহ্নিত করে রাখতো। তবে, এর কোনটির সাথে বর্তমান আধুনিক কোন বারের মিল/সাযুজ্য রয়েছে তা নিরূপন করা যায় নি। উদাহরণস্বরূপ, গ্রিসোই কি রবিবার বা সোমবার কিংবা সপ্তাহের আর অন্য কোন দিন তা সঠিকভাবে জানার উপায় নেই।


No comments