Header Ads

Header ADS

দ·রং (Do·rong); লাল কোমর আবাবিল

দ·রং (Do·rong) 

লাল কোমর আবাবিল বা লাল-নিতম্ব আবাবিল



গারো (মান্দি/আচিক) নাম: দ·রং (Do·rong) 

বাংলা নাম: লাল কোমর আবাবিল বা লাল-নিতম্ব আবাবিল

ইংরেজি নাম: Red-rumped Swallow

বৈজ্ঞানিক নাম: Hirundo Daurica

পাখিটি গারোল্যান্ডের বাসিন্দা; যদিও বাংলাদেশের অধিকাংশ স্থানে এটি অভিবাসী বা পরিযায়ী পাখি।



A·CHIK A·SONGNI DO·ORANG, Bak Dilmong I-বইটিতে লেখক Liewellyn R. Marak পাখিটির সম্পর্কে বলেন -



Do·rong: 20-oni 23 cm. (Red Drumped Swallow, Hirundo dauria) Do·chok gita ong·a aro kime pekgni dake bilmitingo nika. Sko aro grang tangsimbite gisima, ka·bak gipok, aro ku·sik slateni rong. 
Do·rong rokomsa: 18 cm (Common Swallow, H. rustica), ka·bak gitchakmrang daka.



(বাংলা)
লাল কোমর আবাবিল: ২০ সে.মি. - ২৩ সে.মি.। দ·চক অর্থাৎ দেশি বাবুইয়ের (Baya Weaver Bird; Ploceus Philippinus/সমনাম - Loxia Philippina, Linnaeus, 1766) মতো। তাছাড়া, উড়ন্ত অবস্থায় লেজ দ্বিখণ্ডের (চেরা) মতো দেখায়। মাথা ও ডানা নীলাভ কালচে, বুক ধূসর, এবং ঠোঁট স্লেটবর্ণ। অন্য প্রজাতি: ১৮ সে.মি. (মেঠো আবাবিল, Barn Swallow/Common Swallow; H.rustica), বুক লালচে।

DO·RONG/লাল কোমর আবাবিল/Red-rumped Swallow উড়ন্ত অবস্থায়



মেঠো আবাবিল/ Barn Swallow/Common Swallow

লাল কোমর আবাবিল বা লাল-নিতম্ব আবাবিল 

(এক নজরে/বাংলাদেশের প্রেক্ষাপটে)

নিরীহ প্রজাতির। স্ত্রী পাখি তুলনামূলক খানিকটা খাটো। গড়ন ছিমছাম।

প্রাকৃতিক আবাসস্থল পাহাড়-পর্বতশ্রেণি, নদনদী, জলাশয়, ধানক্ষেতে ছোট দলে কিংবা ঝাঁকে ঝাঁকেও থাকে। বিদ্যুৎ অথবা টেলিফোনের তারে জোড়ায় জোড়ায় বসে চলে খুনসুটি। অনেক সময় অন্যসব প্রজাতির দলেও ভিড়ে যেতে দেখা যায়।


আকৃতি: কপাল ও মাথা টুপি আকৃতির।
ঘাড়: লালচে বাদামি; নিচের দিকে লালচে সাদা।
গলা: সাদাটে লাল, ডোরা দাগ। গলার নিচে থেকে লালচে বাদামি।
ঠোঁট: খাটো, শক্ত মজবুত, কালো।
চোখ: নীলাভ।
পা : কুচকুচে কালো।
প্রধান খাবার: মাছি ও কীটপতঙ্গ। উড়ন্ত অবস্থায় পতঙ্গ শিকার করে।
বাসা: দলের অনেকে মিলে কাদামাটি সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে আসে।



বাংলাদেশ, ভারত, হিমালয় অঞ্চল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, দক্ষিণ ইউরোপ, পর্তুগাল, স্পেন, জাপান, ক্রান্তীয় আফ্রিকা।
এছাড়া উত্তর অস্ট্রেলিয়া ক্রিসমাস আইল্যান্ডে এদের দেখা যায়।
ভারতীয় ও আফ্রিকান পাখিগুলি বাসিন্দা পাখি হলেও অন্যান্য এশিয়ান পাখিগুলি অভিবাসী।
শীতে বাংলাদেশে আসে ঝাঁকে ঝাঁকে।
আবাবিলের প্রজাতি রয়েছে ৮১-৮৯টি। বাংলাদেশে রয়েছে এর তিনটি গণে প্রায় ১০টি প্রজাতি রয়েছে।

তথ্য সহায়িকা:
১. A·CHIK A·SONGNI DO·ORANG, Bak Dilmong  I by Liewellyn R. Marak 
২. লেখক: আলম শাইন।  কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ, সূত্র: বাংলাদেশের খবর , ৩১/০৩/২০১৮
. পাখিতথ্য, গুগল 
৪. Wikipedia





No comments

Powered by Blogger.