Header Ads

Header ADS

Do•chiong; দ•চিঅং, বেনেবৌ বা হলদে পাখি, Black headed oriole

Do•chiong (দ•চিঅং)

বেনেবৌ বা হলদে পাখি





In A•chick

Do•chiong: 25 cm (Black headed Oriole, Oriolus Xanthornus). Hindi: Peelak. Ia do•o sko gisim, grang ku•chot aro ki•mechipak gisima, kabak aro janggilba gisima, ku•sik gitchak, ja•arang a•manggrang. Te•brong kiro gita rimitani gimmin mitamrang ia do•oko te•brong kiro ineba minga. (Family: Oriolidie)

বাংলায়
বেনেবৌ বা হলদে বা ইষ্টিকুটুম পাখি - ২৫ সেমি. (Black headed Oriole, Oriolus Xanthornus). Hindi: Peelak. কালোমাথা পাখি, ডানার অগ্রভাগ এবং লেজের দিকটায় কালো রং, বুকে ও পিঠে কালো রং, ঠোঁট লাল, পা বাদামী। কাঁঠালের গুুুড়ির কেন্দ্রীয় অংশের মতো হলুুুদ রঙের বলে এই পাখিকে তে•ব্রং কিরো (te•brong  - কাঁঠাল, kiro - কাঠের কোর বা কেন্দ্রীয় অংশ, wood-heart) বলা হয়ে থাকে।  Oriolidie পরিবারভুুুুক্ত। 
Ref. [A·CHIK A·SONGNI DO·ORANG, Bak Dilmong I /Do•chiong by  Liewellyn R. Marak.  

উন্মুক্ত বন-বাগিচা ও মাঠ-ঘাটের পাখিটি মানুষের কাছাকাছি থাকে। গাছে বাসা বাঁধে ও দুইটি করে ডিম পাড়ে। পতঙ্গ, ফল বিশেষত ডুমুর এর খাদ্য। 

বৈজ্ঞানিক বা দ্বিপদ নামের অর্থ
হলদে পাখির বৈজ্ঞানিক নামের অর্থ হলুদ সোনাবউ।
লাতিন oryolus = সোনাবউ; এবং গ্রিক xanthos = হলুদ ও ornis= পাখি। 

বেনেবউ পাখি সম্পর্কে বাংলা উপকথা
বাংলার এক লোককথায় আছে যে বণিক পরিবারের এক দুর্ভাগা বধূ তার শাশুড়ি কর্তৃক অত্যাচারিত হতো। নানান ঘটনায় মনোদুঃখে গায়ে হলুদ মেখে কালিমাখা মাটির পাত্রের ভিতর নিজেকে আবদ্ধ করে আত্মহত্যা করে। পরবর্তীতে এক দেবী তাকে কালোগুণ্ঠিত (কালো ঘোমটাঅলা) হলুদ পাখিরূপে পূণরুত্থিত করেন। সেই থেকে পাখিটির নাম 'বেনেবউ' বা বণিকের স্ত্রী। যার অন্য নাম হলদে পাখি। 
- তথ্যসূূূত্র: Internet
- ছবিসূত্র: Internet


No comments

Powered by Blogger.