Header Ads

Header ADS

ছামে, আবেং (গারো) কবিতা

গারো (আবেং) কবিতা

দেবাশীষ ইম্মানূয়েল রেমা


ছামে

অংআ চিবিমা সংদুনিন চি নাআ,
আব্রি চুমাওনি রিবাগিপ্পা নাআ।
নাঙোনা ইয়াঙি গ্রংদিক্কা ছাদাত্তা
আংছামেমিং, মিকখাং বিনি
মিদ্দিমিচিক গিত্তা।

সাল্লারামনি জাদ্রিরাংবা নিক্কিমিংনা নাংখো
খাদিংস্মিতি খাদিংস্মিতি সকবা নিনা নাংখো।
আনসেংছ্রোকি সকবাজকহা ইয়া সামবাও
নিনা নাংনি বিমাংখো।

আংনি নিয়াও অংআ নাআন আগিলসাক্কো
সিলবাতগিপ্পা মিচিক, জাসেঙানি গিসিকনক্কো।
খুমুচ্ছেদাহা চিঙা আচ্ছোঙি রংথিও,
মিকখাংগ্রিক্কি আগানজক দংনো জ্রিংজত
গিসিক আপসানো।

আংনি জুমাং, আংনি রাসং, নাআ ছামে আংনি।
জাংগি আংনি, অংআ নাআন, আনসেংআনি আংনি।


(বাংলা অনুবাদ)

প্রেয়সী 

রূপধারণে তুমি সংদু নদীজল,
হিমালয় হতে প্রবাহিত অবিরল।
সংদু বিহারে সঙ্ঘাতে দরশন
প্রেয়সী আমার অবয়ব তার
যেনো দেবী সন্দর্শন।

পূর্বাঞ্চল হতে প্রভাদল সন্ধানলাভে তোমার,
মৃদু হাস্য হাসিতে আগমন সাক্ষাতলাভে তোমার।
মৃদু সমীরণ করে ভ্রমণ দেখে তোমার স্বরূপ,
নৃত্যে-ছন্দে অভ্যাগমন এধারে তারই
দেখবে তোমার রূপ।

আমার দেখায় শুধু তুমিই যে জগৎ-সংসারে
সে তিলোত্তমা অপ্সরা প্রভা হৃদয়-মন্দিরে।
পণ আমাদের উপবেশনে সে খণ্ডশৈলে,
রবো চিরকাল দৃষ্টি মিলনে অঙ্গীকার সে
এক হৃদয় পরে।

স্বপ্ন আমার, অহংকার আমার তুমি প্রিয়া আমার,
জীবন আমার হলে গো তুমিই পুলকনৃত্য আমার।


No comments

Powered by Blogger.