Header Ads

Header ADS

নবসূর্য, হৃদয়ে লেখা, নিস্তরঙ্গ (কবিতাগুচ্ছ)


নবসূর্য

পাহাড় বুকে নবসূর্য কিরণ মেলে আদিগন্ত রাঙা।
ভূষণ-বরণ যুক্তকরে মুক্তিশিখা,
রব-রণনে রণৎ, বাজাও শিঙা।
তেজোময় এক সবুজ প্রাণে বীর সমরে হরণ তমসা,
এক-সঞ্জাত শ্রেষ্ঠপ্রাণে উৎখাত তার দুঃখ-দুর্দশা।


হৃদয়ে লেখা



গিটারের তারে বাজে ভবঘুরে সুর।
গুলশান চুয়াত্তর ফুটপাত 
ধরে হাঁটা এক যুবাপ্রাণ ব্যাথাতুর
সঙ্গী শুধু তার বজ্রপাত। 

ময়লাটে সোয়েটার প্যান্ট-শার্ট আর
মাথা ঢাকা হুড
কালিমাখা কেবা দেখে ঘন অন্ধকার
কেউ নেই বলে হেই ড্যুড! 

অভিজাত গুলশানে বেমানান বড্ড বন্ধু আমার
অবসর নেই কারো বসে করে গল্প-আড্ডা।
বৃক্ষশোভা তবু যেনো অবকাশে বন্ধু হয় তোমার
আহা! ভুলে গেলো সব তারা বাইরে যে ভারী ঠাণ্ডা!

অদৃষ্টের লিখন কী জানে না তা বন্ধু আমার 
খেতাব দিলাম নগর বাউলা তুমি। 
কপালে কীইবা আসে যায় হৃদয়ে লেখা তার 
বাংলাদেশ! বাংলার শ্যামল শ্রীভূমি।



নিস্তরঙ্গ

অযাচিত দিনক্ষণ মলিন ধূসর ছাইরঙা; অযাচিত পড়ে থাকা উঠান কোণায় ছাইগাদা।
অযত্নে বিধ্বস্ত ছনের ছাওয়া চৌচাল পোড়া বাড়ি; সন্ধ্যায় আসে না বিধ্বস্ত বাড়ির চালে লক্ষী বাদুড়, তাদের আবাসে বিধ্বস্ত বাড়িতে অজানা ইশারায়।
নিরব নিঝুম রাত, নিরব নিথর আধার চাদরে একাকী 
রাত একা, একা বাড়ি হিম 
নিস্তরঙ্গময় – 




বি:দ্র: এ পোস্টের সমস্ত ছবি সংগৃহীত

No comments

Powered by Blogger.