Header Ads

Header ADS

প্রেমতরী (কবিতা)

প্রেমতরী

দেবাশীষ ইম্মানূয়েল রেমা



দিব্যি ভেসে উঠে স্মৃতি সে মানসে তার
দুটি হাত দুটি প্রাণ তোমার আমার।
ভরা রোদে হেসে খেলে দুটি মন-প্রাণ
দৃঢ়পণ এ বন্ধন রবে অনির্বাণ।

আমন্ত্রণে তোমারই দিলাম উড়িয়ে
কাব্যগাঁথাখানি সেথা আকাশ ছাড়িয়ে।
শ্যামলিমা শোভাময় নিসর্গ অপূর্ব,
মন আর না চায় সাঙ্গ করি এ পর্ব।

আমি হবো যে না-ফেরা, আর ফিরবো না
স্মৃতি শুধু রয়ে যায় কথারা উড়ে না।
অদৃষ্টের সে বাঁধন হৃদয় দহনে
অশ্রুই শক্তি তোমার জানি তা সহনে।

তবু জেনো ঝরবে না প্রস্ফূটিত চেরী

মেঘভেলা হয়ে ভাসে চির প্রেমতরী। 


No comments

Powered by Blogger.