Header Ads

Header ADS

অনির্বাণ জ্যোতি কবিতাগুচ্ছ

অনির্বাণ জ্যোতি কবিতাগুচ্ছ


(১)
তুমি নও বটবৃক্ষ, তুমি নও বৃক্ষছায়া, লিখোনি তোমার নাম ঐ দলে।
অগ্নিশিখা হয়ে স্বীয় তেজেই উঠেছো জ্বলে; জ্বালিয়েছো অনির্বাণ ঐ জ্যোতি।
আঁধার নিকষ কালো, ব্যাথার প্লাবন গ্লানি, দ্রবীর দলের কান্না মিলায়।
জ্যোতির্বলয়ে রাঙাও গিরিশৃঙ্গ মেঘাঞ্চল; সার্থক তোমার পূণ্য নির্বাণ।

(২)
পল্লীগাঁয়ে উনানের ধোঁয়া শীত-কুয়াশায় মেশে
মস্তা প্রাণ পল্লীভূমি সন্ধ্যার আবহে সোঁদা গন্ধে।
প্রকৃতির অবিমিশ্র নিখাদ আলেপ শুদ্ধ গীত
আজ মন ক্যানভাসে শুদ্ধতা বিলিয়ে অবিরত।

(৩)
শ্রমিকের ঝরা ঘামে সভ্যতা সুষমাময়, শান্তি নিকেতন
নিষ্ঠুর পৃথিবী চুষে শ্রমিকের রক্ত, কাঁদে মানবতা
দরিদ্র মানব, চাষা, কামার-কুমার, জেলে, মুচি-মেথরের
কেতন এবার যাই উড়িয়ে, শান্তির আনো নীলাচল।

(৪)
তোমাকে দেখেছি কখনো সিঁদুরে, কখনো ধবল, পিঙ্গল হতে তোমার তো নেই বাধা।
ঘোর অমানিশা রূপধারণেও তুমি বেশ যেনো; রুদ্র-নৃত্যে মাতম আকাশ দল।
মানব জীবন অভ্রের গীতে মূর্চ্ছনা তুলে যাক গেয়ে, শুভ প্রাণাত্মা দিক এঁকে।
মানবাত্মার প্রাণদেহে সব বর্ণ বিলীন হয়ে এক দেহে ভাসে, ভালোবাসা বাঁচে।



(৫)
গানের কলিরা চঞ্চল আজ মেলেছে পেখম
আনন্দ-নাদ ঝংকার দিয়ে জেগেছে আঙিনা।
পুলক লোচন ঘুচায় ক্লান্তি, দুঃখ-হতাশা
ব্যাথারা পালায়, প্রশান্তি-ধারা বয়।

(৬)
দিই মুছে এক কান্না ভেজা সন্ধ্যার ছবি; কাকসন্ধ্যার ব্যাথাতুর গান সব।
না হোক ব্যাথা মেশা সাদা শাড়ি; চাপা-কান্না মিলাবে অশ্রু বিধবার।
অনাথের নেই নাথ; মুছে যাক ছবি তার, নীড় গড়ে তুলি অনাথার ভুবন।
দেবতারা বাধ সাধে কি? বোল ভুলায় কি? সে পশুদেব, নও বিধাতা-প্রেম।

(৭)
কষ্টদিনের আশাহীন বাক, স্বপ্নেরা নেই বেঁচে
নীড় আমার আজ এই দিনে হয় পরদেশী গৃহ।
পৃথিবীর পথ আঁকে আমার চিত্র যাযাবর এক
স্বপ্ন জাগো! দাও ফিরে দাও শান্তির নীড় আবার।
ছবি: আপসান

ছবিঃ সংগ্রহ

দেবাশীষ ইমানূয়েল রেমা
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৯
সময়ঃ বিকাল ৫: ২৪

No comments

Powered by Blogger.