Sunday, November 24, 2019

আগাথা ও প্যাট্রিকের দাম্পত্য জীবনে প্রবেশ

প্যাট্রিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আগাথা 




৩৯ বছর বয়সী আগাথা অবশেষে খুঁজে পেয়েছেন তার জীবনসঙ্গীরূপে ডাঃ প্যাট্রিক রংমা মারাককে।

ভারতের মেঘালয়ের তুরার সাংসদ আগাথা কে. সাংমা (৩৯) হলেন ভারতের লোকসভার প্রাক্তন স্পিকার পিএ সাংমার কন্যা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও স্বরাষ্ট্রমন্ত্রী জেমস সাংমার বোন। 

তার স্বামী ডা. প্যাট্রিক রংমা মারাক মেঘালয়ের রাজধানী শিলংয়ের উত্তর-পূর্ব ইন্দিরা গান্ধী আঞ্চলিক স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত আছেন। তিনি ইম্ফালে অবস্থিত মণিপুরের আঞ্চলিক মেডিকেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে পাস করেছেন। 



মেঘালয়ের মুখ্যমন্ত্রী আনন্দের অনুভূতি প্রকাশ করে এক টুইট বার্তায় দিনটিকে অত্যন্ত আবেগময় মুহূর্ত বলেছেন। তিনি বলেন, "আমাদের বাবা অনেক খুশি হতেন।"

বিয়ের অনুষ্ঠানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিয়ু রিও, আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব এবং অন্যান্য সকল মন্ত্রীসহ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




সূত্র: দ্য নর্থইস্ট টুডে, বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০১৯।

No comments:

Post a Comment